All MicroEvals
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্ল...
Create MicroEval

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্ল...

Prompt

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত নন্দলালপুর গ্রামবাসী, মুরব্বিয়ান, যুবসমাজ, শিক্ষার্থী ও সুধীবৃন্দ—আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর নন্দলালপুর গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এই আয়োজনে থাকছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. বেলাল হোসাইন মহোদয়। প্রিয় গ্রামবাসী, আমাদের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, মানবিকতা এবং আগামী প্রজন্মকে উৎসাহিত করার একটি সম্মিলিত প্রয়াস। তাই এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি। নন্দলালপুর গ্রামের সর্বস্তরের মানুষকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন, মহান বিজয় দিবসের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি এবং একটি সুন্দর, ঐক্যবদ্ধ ও মানবিক নন্দলালপুর গড়ে তোলার প্রত্যয়ে একসঙ্গে এগিয়ে আসি। আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাইকে ধন্যবাদ। ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম রুজেন সভাপতি নন্দলালপুর গ্রাম উন্নয়ন পরিষদ।

Drag to resize
Drag to resize
Drag to resize